শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায় 

স্পোর্টস ডেস্ক : সিরিজে সমতা ফেরাতে হলে জয়ের কোনো বিকল্প নেই। হারলেই শিরোপা যাবে আফগানিস্তানের ঘরে। এমন সমীকরণ মাথায় নিয়ে রাজশাহীতে পঞ্চম ওয়ানডেতে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল হাকিম তামিমের দল হতাশ করেনি। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২ উইকেটে হারিয়েছে তারা।

আগে ব্যাট নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে আফগানিস্তান। জবাবে তামিমের সেঞ্চুরিতে ২ উইকেট ও ২৬ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। -- ডেই‌লি ক্রিকেট

অথচ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫ বলে ৩ রান করে ফেরেন ওপেনার শাহরিয়ার আহমেদ। তিনে নামা কালাম সিদ্দীকিও বড় ইনিংস খেলতে পারেননি। ২৫ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করে ফিরেছেন।

তবে একপ্রান্ত আগলে ধরে রাখেন তামিম। ইনিংসের শুরু থেকেই করেছেন সাবলীল ব্যাটিং। আফগানিস্তানের বোলারদের বাজে বল পেলেই মেরেছেন বাউন্ডারি। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন রিজান হোসেন। তাদের দুজনের জুটিতে ওঠে ৪৪ রান। ৩৪ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৭ রান করে রিজান ফিরলে ভাঙে সেই জুটি।

রিজান ফিরলেও চেষ্টা করে গেছেন তামিম। যার ফল পেয়েছেন যুবা অধিনায়ক। পুরো সিরিজে ব্যাট হাতে ভুগতে থাকা তামিম পেয়েছেন সেঞ্চুরির দেখা। খেলেছেন ১১৮ বলে ১০০ রানের ইনিংস। তাতেই ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে ১০ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ওয়াহিদুল্লাহ জাদরান। ২টি করে উইকেট নিয়েছেন সালাম খান ও উজাইরুল্লাহ নিয়াজাই।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই খালিদ আহমেদজাইয়ের উইকেট হারায় আফগানিস্তান। তবে আরেক ওপেনার ওসমান সাদাত খেলেছেন ১০৬ বলে ৬৮ রানের ইনিংস। 

এছাড়াও মাহবুব খান ৫৯ বলে ৪০ ও উজাইরুল্লাহ নিয়াজাই খেলেছেন ৬৮ বলে ৩২ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সামিউন বশির রাতুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়