শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সময় স্বল্পতার কার‌ণে বি‌পিএল থে‌কে আ‌মি ফরচুন ব‌রিশা‌লের নাম প্রত‌্যাহার ক‌রে‌ছি: মিজানুর রহমানের পোষ্ট

স্পোর্টস ডেস্ক : টানা দুইবারের চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসরে শিরোপা জেতা ফরচুন বরিশাল নেই আসন্ন আসরে। তাদের ছাড়াই হবে দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এ লিগ।

তবে বরিশাল না থাকায় হতাশ সমর্থকরা। বিপিএলে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের লড়াই মানেই ছিল বাড়তি উত্তেজনা। যা এবার মিস করবেন দর্শকরা। বিপিএলে নামীদামি তারকা দলে ভেড়াতে সিদ্ধহস্ত বরিশাল। তবে এবার তাদের না থাকা বিপিএলের কিছুটা হলেও রং হারাবে।

সময় স্বল্পতার কারণে আসন্ন আসরে খেলার আগ্রহ প্রকাশ করেনি ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। 

বিপিএলে না থাকার কারণ জানিয়েছে তারা। ফরচুন বরিশালের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিওতে মিজানুর রহমান বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ২০২৬ সালে যে বিপিএল হবে তাতে আমরা অংশ নিচ্ছি না। সময়ের কারণে- এক মাসের মধ্যে বিপিএল করা আমাদের পক্ষে সম্ভব না, হয়তো বিসিবির পক্ষে সম্ভব। সে কারণে নাম প্রত্যাহার করে নিতে আমি বাধ্য হয়েছি।

তবে পরের বিপিএলে থাকার আশা প্রকাশ করেছেন মিজানুর রহমান। সেই সাথে আসন্ন বিপিএলের সাফল্যও কামনা করেছেন এ ক্রিকেট সংগঠক।

মিজানুর রহমান বলেন, ‘আমি আশা করি, সামনে বছরে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। শক্তভাবে, এখন যেভাবে আছি সেভাবে। আমি আশা করছি, এই বিপিএলটা যেনো বিসিবি অত্যন্ত সুন্দরভাবে করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়