শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দয়া ক‌রে অনুমানবশত কোনো তথ্য প্রকাশ কর‌বেন না: মঞ্জুরুল ইসলাম

স্পোর্টস ডেস্ক :  ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিযোগ তুলে ধরেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা জাহানারা আলম। তিনি বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তর পিরিয়ডের কতদিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।

মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।

এ নিয়ে বিসিবির কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে জানান জাহানারা। তিনি বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইঙ্গের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হইতো, পরে আবার যা তাই। 

শুধু মঞ্জুর বিরুদ্ধেই নয়, যৌন হয়রানির এ গুরুতর অভিযোগ তিনি এনেছেন প্রয়াত নারী বিভাগের সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধেও। জাহানারা বলেন, ‘২০২১ সালে কো-অর্ডিনেটর সরফরাজ বাবু ভাইকে দিয়ে তাওহীদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে। তিনি নিজে থেকে সরাসরি কখনো অ্যাপ্রোচ করেননি। বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ইউটিউব চ্যানেলে জাহানারা আলমের এমন অভিযোগের পর শুরু হয় তোলপাড়। তবে এ বিষয়ে অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জু অবশেষে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি তার বক্তব্য তুলে ধরেন। 
 
নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লিখেছেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শাভাকাঙ্খী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন; যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।’ 
 
জাহানারা আলমের এমন অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, সেগুলোও মোকাবিলা করবেন তিনি।   

অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলো ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।’ 
 
মঞ্জুরুল ইসলামের আশা, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে। তিনি এ-ও জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর সবার সঙ্গে কথা বলবেন। 
 
‘তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সেসময় পর্যন্ত অনুমানবশত কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়