শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:০৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জাহানারা ইস্যুতে মুখ খুললেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অভিযোগ তুলেছেন। যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে ক্রিকেটপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। 

এ ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুত তদন্ত কমিটি গঠন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে মাশরাফি বলেছেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারার প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আশা করি। তদন্ত কমিটি যেন সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ হয়, সেটাই আমাদের প্রত্যাশা।

এর আগে ৬ নভেম্বর এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা আলম ২০২২ বিশ্বকাপের সময় মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির তীব্র অভিযোগ তুলে ধরেন। জাহানারা জানান, মনজুরুল ক্যাম্প চলাকালীন নারী ক্রিকেটারদের কাছে অনৈতিক আচরণ করতেন। 

তিনি বলেন, মনজুরুল একবার আমার কাঁধে হাত রেখে আমার পিরিয়ডের কথা জানতে চেয়েছিলেন এবং পরে অনৈতিক উদ্দেশ্যে আমাকে ডাকার চেষ্টা করেছিলেন। বিশ্বকাপের সময় ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময়ও তিনি আমাকে জড়িয়ে ধরতেন।

এই অভিযোগের কারণে বিসিবি তদন্ত শুরু করেছে এবং দেশের ক্রীড়াঙ্গনে নিরাপদ পরিবেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়