শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০২:৫৪ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম এবার এক বিস্ফোরক অভিযোগ করেছেন বাংলাদেশ নারী দলের সাবেক এক ম্যানেজারের বিরুদ্ধে। সম্প্রতি বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়রদের গায়ে হাত তোলার অভিযোগ করেছিলেন এই টাইগ্রেস পেসার।

আলোচিত এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ওই সাবেক ম্যানেজার তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, ‘উনি (সাবেক ম্যানেজার) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে- 'তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।'

ম্যাচ শেষ হওয়ার পর হ্যান্ডশেক করার সময় ওই সাবেক ম্যানেজার এসে জড়িয়ে ধরে বলে অভিযোগ করে জাহানারা বলেন, 'বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (সাবেক ম্যানেজার) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।'

জাহানারা আলম আরও বলেন, বিসিবির কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও যোগ করেন, 'দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক- দু'দিন ঠিক থাকতো, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেতো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়