শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠিক হলো বিপিএলের দলগুলোর নাম

পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজি চূড়ান্ত করার দুদিনের মধ্যে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলোর নাম ঘোষণা করা হলো।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, 'বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন বিপিএল টি-টোয়েন্টি আসরের জন্য অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পেরে আনন্দিত।'

ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিপিএল গভর্নিং কাউন্সিল পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সেগুলো হলো— ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।

গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সবশেষ বিপিএলে সাতটি দল অংশ নিয়েছিল। আসন্ন আসরে কেবল পাঁচটি দল থাকার অর্থ হলো বিপিএলের ইতিহাসে এবারই কোনো আসরে সবচেয়ে কম সংখ্যক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে।

পাঁচ বছরের জন্য মালিকানা পাওয়া পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজি হলো— ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ) ও সিলেট (ক্রিকেট উইথ সামি)।

আসন্ন বিপিএলে দল নিতে ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে তিনটি বিসিবির দেওয়া শর্ত পূরণ করতে না পারায় আগেই বাদ পড়ে গিয়েছিল। টিকে থাকা আটটি থেকে পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজিকে চূড়ান্ত করেছে বিসিবি।

বিপিএলের দ্বাদশ আসর আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়