শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আবুধাবি টি-‌টেন ক্রিকে‌টে দিল্লির হয়ে খেলবেন পাকিস্তানের একা‌ধিক ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক : দিল্লির হয়ে খেলবেন পাকিস্তানি একাধিক ক্রিকেটার। তবে আইপিএল নয় আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলসের হয়ে।

১৮ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আবুধাবি টি-টেন লিগ। যেখানে ড্রাফট থেকে দলগুলো পাকিস্তানি ক্রিকেটার ভিড়িয়েছে। -- ডেই‌লি ক্রিকেট

ড্রাফটের পরও দেশটির তারকা ক্রিকেটার টেনে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার দিল্লি বুলস অন্তর্ভূক্ত করলো অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও পেসার উবায়েদ শাহকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় তারা জানিয়েছে, ‘তরুণ পেসার উবায়েদ শাহ এবং অভিজ্ঞ অলরাউন্ডার ইফতিখার আহমেদ এবার দলের অংশ হচ্ছেন।’

দিল্লি এর আগে ড্রাফট থেকে টেনে নেয় পাকিস্তানের সালমান ইরশাদ ও মীর হামজাকে। ডেকান গ্ল্যাডিয়েটর্স ড্রাফট থেকে কিনেছে দেশটির আলি রেজা ও উসমান তারিককে।

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ। তবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি যখন ভারতের বাইরের কোনো টুর্নামেন্টে অংশ নেয় তখন পাকিস্তানি ক্রিকেটার দলে ভেড়ানোর ক্ষেত্রে বিধি নিষেধ নেই। যে কারণে দিল্লি, ডেকানের মতো ফ্র্যাঞ্চাইজি আবুধাবি টি-টেন লিগে পাকিস্তানি ক্রিকেটার দলে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়