শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : দাপট কা‌কে ব‌লে দে‌খি‌য়ে দি‌লো ব্রা‌জি‌লের তরুণরা। এই দল‌টি ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দাপুটে এক জয় পেয়েছে। প্রতিপক্ষ হন্ডুরাসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে তারা। 

বৈশ্বিক আসরে নিজেদের প্রথম ম্যাচে ফরোয়ার্ডদের অবিশ্বাস্য পারফরম্যান্সে হন্ডুরাসকে ৭-০ গোলে হারিয়েছেন নেইমারের উত্তরসূরিরা।  মঙ্গলবার (৪ নভেম্বর) দোহার অ্যাসপায়ার জোনের বদর বেলাল মাঠে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন ফরোয়ার্ড ডেল। এছাড়া একটি করে গোল করেন ফরোয়ার্ড রুয়ান পাবলো, ফিলিপে মোরাইস, ভিটোর হুগো, অ্যাঞ্জেলো ও গ্যাব্রিয়েল মেক। 

তিন পয়েন্ট নিয়ে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে অবস্থান করছে। তাদের পরবর্তী ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে শুক্রবার (৭ নভেম্বর) ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে একই ভেন্যু অ্যাসপায়ার জোনে অনুষ্ঠিত হবে।

হন্ডুরাসকে হারানোর ম্যাচে দারুণ ছন্দে ছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড রুয়ান পাবলো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়ায়। আমি ভালো খেলেছি এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে সাহায্য করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়