শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেল‌তে শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে না

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চল‌তি বছরের ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে লঙ্কা দ্বীপে খেলতে যাওয়া হচ্ছে না লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। বিশ্বকাপের আগে যাতে ক্রিকেটাররা ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেন সেজন্য জুলাই-আগষ্ট থেকে সরিয়ে নেয়া হয় এলপিএল। ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর। ----- ক্রিক‌ফ্রেঞ্জি

যদিও আইসিসির শর্ত পূরণে ফ্র্যাঞ্চাইজিইভিত্তিক টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপকে সামনে রেখে তিনটি স্টেডিয়ামের সংস্কার করছে এসএলসি। মূলত ভেন্যুর মান বাড়াতে স্টেডিয়ামগুলোর অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, সম্প্রচারের সক্ষমতা বাড়ানো, মিডিয়া সেন্টারের আসন বৃদ্ধি নিয়ে কাজ করছে তারা।

এলপিএল স্থগিত করায় কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কাদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্রিকেটারদের যাতে প্রস্তুতির ঘাটতি না থাকে এজন্য বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছিল শ্রীলঙ্কা। শুরুতে ইতিবাচক থাকলেও পরবর্তীতে ত্রিদেশীয় সিরিজটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

জানা গেছে, টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের একটু বিশ্রাম দিতেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। সিরিজটি নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।

কদিন আগেই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামী ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। আয়ারল্যান্ড সিরিজ শেষে ১৯ ডিসেম্বর থেকে বিপিএল খেলতে নামবেন লিটনরা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়