শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১০:৫৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

গুঞ্জন ছিল জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। সাবেক এই অধিনায়ককে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। আপাতত শুধুমাত্র এই এক সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। আজ সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন নিক পোথাস। এরপর স্বল্প কালীন সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তিনি চাকরি ছাড়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালনের সঙ্গে ব্যাটিং কোচেরও দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন।

তার অধীনে বাংলাদেশ দলের ব্যাটারদের পারফরম্যান্স চলে গেছে তলানিতে। ফলে ব্যাটিং কোচ নিয়োগ বাড়তি গুরুত্ব পেয়েছে বিসিবির কাছে।

আশরাফুল এর আগে জাতীয় দলের সঙ্গে কাজ করেননি। তবে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়