শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৪:০৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব চ‌্যা‌ম্পিয়ন হওয়ায় ভারতীয় দল‌কে ৭১ কো‌টি টাকা পুরস্কার ঘোষণা বিসিসিআইর

স্পোর্টস ডেস্ক :ভারত নারী ক্রিকে‌টে প্রথমবার ওয়ানডে‌তে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে স্মৃতি মান্ধানারা। প্রথমবার শিরোপা জেতা ভারতীয় দলে উদযাপনের কোনো কমতি ছিল না। সেইসাথে যোগ হয়েছে চোখ কপালে তোলার মতো অর্থ পুরস্কার।

রোববার মুম্বাইয়ে আগে ব্যাট করে ২৯৮ রান তোলে ভারত। জিততে হলে রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এর আগে সর্বোচ্চ ১৬৭ রান তাড়া করে জেতার নজির আছে। শেষ পর্যন্ত জিততে পারেনি দক্ষিণ আফ্রিকাও। --- ডেই‌লি ক্রিকেট

অধিনায়ক লরা ওলভার্টের সেঞ্চুরির পরও ২৪৬ রানে থামে প্রোটিয়ারা। ভারত পায় প্রথমবার বিশ্বজয়ের স্বাদ।

বিশ্বকাপ জেতায় চ্যাম্পিয়ন দলের জন্য ৫১ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৭১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বিশাল অঙ্কের এ অর্থ খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 

আইসিসি থেকেও বড় অঙ্কের অর্থ পাবে ভারত নারী দল। বিশ্বকাপ জেতায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা পাবে হারমনপ্রীত কৌরের দল।

প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা ভারতের ক্রিকেটের ভবিষ্যত পাল্টে দেবে মনে করছে বিসিসিআই। ভারতের সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাতকারে বিসিসিআাইয়ের সচিব দেবজিত সাইকিয়া বলেন , ‘এই জয় শুধু এক ম্যাচের জয় নয়, এটি এমন এক মুহূর্ত যা ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে।

তিনি আরও বলেন, ‘এই সাফল্য পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটি নারীদের ক্রিকেটের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়