শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় ঝলক দেখাচ্ছেন শমিত শোম, দুর্দান্ত পারফর্মে দলকে তুললেন ফাইনালে

কানাডিয়ান প্রিমিয়ার লিগে এবার দারুণ ফর্মে আছেন বাংলাদেশি মিডফিল্ডার শমিত শোম। দারুণ পারফর্ম করছেন। এবার কানাডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফ সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করলেন তিনি। তার দল ক্যাভালরি এফসিকে তুললেন প্লে অফ ফাইনালে।

আজ প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের দারুণ এক জয় পায় শমিতের দল ক্যাভালরি। ম্যাচের ৫৭তম মিনিটে টোবায়াস ওয়ারশেভস্কির একমাত্র গোলে ফর্জ এফসিকে হারায় তারা।

এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছেন শমিত। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আক্রমণে হরহামেশাই ওঠেন তিনি, আজও উঠেছেন। প্রতিপক্ষ অর্ধে ১২টা পাসের ১১ বারই সফল হয়েছেন, দুটো আবার কি পাসও আছে। ড্রিবল করেছেন ১টি। বল প্রতিপক্ষের পা থেকে আদায় করেছেন ৪ বার। 

এমন পারফর্ম্যান্সের পর সোফাস্কোর তাকে দিয়েছে ৭.৫ রেটিং। পুরো ম্যাচে তার চেয়ে বেশি রেটিং ছিল স্রেফ ৩ জনের। 

তবে তার এমন পারফর্ম্যান্সে বাংলাদেশের ভাবনা একটু বাড়ল বৈকি! শমিত নিজের পরবর্তী ম্যাচটা খেলবেন অটোয়ার বিপক্ষে। সেই ম্যাচ হবে কানাডিয়ান সময়ে ১০ নভেম্বর। যার ফলে অন্তত আগামী ১১ নভেম্বর পর্যন্ত তাকে বাংলাদেশ পাবে না। 

যদিও সে দুর্ভাবনা খুব বেশি নয়। ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর। দৈব দুর্বিপাক না হলে তার অনেক আগেই দলে যোগ দেবেন শমিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়