শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : ত্রিপুরার আনন্দনগরে সড়ক দুর্ঘটনায়  মারা গেছেন ভারতের সাবেক প্রথম শ্রেণি ও অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটার রাজেশ বনিক। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।

ত্রিপুরা রাজ্য দলের হয়ে ২০০১-০২ মৌসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় রাজেশের। খেলোয়াড়ি জীবনে ত্রিপুরার সেরা ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। ক্রিকেট অধ্যায়ের ইতি টানার পর ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। --- টি স্পোর্টস

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুব্রত দে। 

এটি খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা আমাদের খুবই প্রতিভাবান সাবেক ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচককে হারিয়ে ফেলেছি। আমরা সবাই শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।"

ত্রিপুরার হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচে প্রায় দেড় হাজার রান করেন রাজেশ। এছাড়া ২৪টি লিস্ট ও ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তারা। 

ইরফান পাঠান, আম্বাতি রাইডুর সঙ্গে ২০০০ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৫ এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্ট খেলেছেন রাজেশ। একই বছর ভারতের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইংল্যান্ড সফরের দলেও ছিলেন ডানহাতি এই ব্যাটার। 

বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সিকে নাইডু ট্রফি, এমএ চিদম্বরম ট্রফি, বুচি বাবু ট্রফি, অনূর্ধ্ব-১৯ কুচ বিহার ট্রফি, জাতীয় অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্টসহ ত্রিপুরার হয়ে অনেক বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেছেন রাজেশ।

বর্তমানে আগরতলায় বেঙ্গলের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে ত্রিপুরা। সেখানে রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরেছে ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়