শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্প‌্যা‌নিশ লি‌গে ভা‌লে‌ন্সিয়ার বিরু‌দ্ধে রিয়ালের বড় জয়, এমবা‌প্পের জোড়া গো‌ল

স্পোর্টস ডেস্ক :  দুর্দান্ত খে‌লে‌ছে রিয়াল মা‌দ্রিদ। শুরু থে‌কে শেষ পর্যন্ত আক্রম‌ণের ধারা বজায় রে‌খে ভা‌লে‌ন্সিয়ার বিরু‌দ্ধে ল‌ড়ে‌ছে তারা। ফ‌লে এমবাপ্পে, জুড বেলিংহ্যামদের গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে জাবি আলোন্সোর দল। এমবাপের জোড়া গোলের পর একটি করে চমৎকার গোল করেন বেলিংহ্যাম ও আলভারো কারেরাস।

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল।

অন্যদিকে ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট কিকে গোল পান এমবাপ্পে। এ নিয়ে লা লিগায় টানা আট ম্যাচে জালের দেখা পেলেন এই ফরাসি তারকা।

৩১তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে আর্দা গিলেরের বাড়ানো ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে ভলিতে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী তারকা।
৪২তম মিনিটে আলভারো কারেরাস ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার স্পট কিক নেন ভিনিসিউস, কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

দুই মিনিট পরেই অবশ্য দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান বেলিংহ্যাম। ফেদেরিকো ভালভের্দের পাস ধরে ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে, জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ইংলিশ মিডফিল্ডার।
ম্যাচের শেষ দিকে খেলোয়াড় পরিবর্তনের পর খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে দর্শনীয় গোলটি করেন কারেরাস। 

রদ্রিগোর প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর, বল পেয়ে আচমকা দুর্দান্ত শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ লেফট-ব্যাক। এই ম্যাচে জয়ের ফলে লিগে ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রিয়ালের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়