শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

৪১ বছর পর ওয়ানডে ক্রিকে‌টে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো নিউ‌জিল‌্যান্ড 

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকে‌টে হঠাৎ করুন দশা ফু‌টে উঠ‌লো ইংল‌্যা‌ন্ডের। নিউজিল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে ২ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো তারা। আর তাতেই ৪১ বছর পর অর্থাৎ ১৯৮৪ সালের পর এবারই প্রথম নিউজিল্যান্ড ওয়ানডেতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাল।

ওয়েলিংটনে শনিবার (১ নভেম্বর) এই ম্যাচে কিউই পেসারদের দাপটে ধসে পড়ে ইংলিশদের টপ অর্ডার। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিউই পেসারদের তোপে ৪০.২ ওভারে মাত্র ২২২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। টপ অর্ডারের চার ব্যাটার ৩১ রানেই প্যাভিলিয়নে ফেরেন।

৪৪ রানে ৫ উইকেট হারানোর পর মিডল অর্ডারে জস বাটলার ৩৮ রানের প্রতিরোধ গড়েন। লোয়ার মিডল অর্ডারে জেমি ওভারটন ৬২ বলে ৬৮ এবং ব্রাইডন কার্স ৩০ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ২২২ রানের সংগ্রহ এনে দেন। নিউজিল্যান্ডের হয়ে ব্লায়ার টিকনার ৬৪ রানে ৪টি এবং জ্যাকব ডাফি ৫৬ রানে ৩টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ডেভন কনওয়ে (৩৪) এবং রাচিন রবীন্দ্রর (৪৬) ৭৮ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পায় কিউইরা। ড্যারিল মিচেলও করেন ৪৪ রান। তবে হঠাৎ ছন্দ হারিয়ে নিউজিল্যান্ড ১৯৬ রানে ৮ উইকেট হারালে পরাজয়ের শঙ্কা জাগে। শেষ পর্যন্ত দুই বোলার জ্যাক ফোকস (১৪*) এবং ম্যাচসেরা ব্লায়ার টিকনার (১৮*) নিউজিল্যান্ডকে ৩২ বল হাতে রেখেই ২ উইকেটের জয় এনে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়