শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত নারী বিশ্বকাপ জিতলে ক্রিকেটার জেমাইমার গিটারের তাল মিলিয়ে গান গাই‌বেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : জেমাইমা রড্রিগেজ। গোটা ভারতের নয়নের মণি এখন তিনি। অসাধ্যসাধন করেছেন। তাঁর ব্যাটিংয়ের কাছেই হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে শতরানের পর গিটারের মতো করে সেলিব্রেশন করেছেন জেমাইমা। তবে বাস্তবেও খুব ভাল গিটার বাজান জেমাইমা। আর ভারত বিশ্বকাপ জিতলে জেমাইমার গিটারের সঙ্গে গান গাইতে চান সুনীল গাভাস্কার।

এর আগে একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। সানি–জেমি জুটি ঝড় তুলে দিয়েছিলেন বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ভারত যদি বিশ্বকাপ জেতে, তাহলে আবার এই জুটিকে মঞ্চে দেখা যাবে। সেরকমই কথা দিয়েছেন গাভাস্কার। --- আজকাল

গাভাস্কা‌রের কথায়, যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমি জেমাইমার সঙ্গে একটা গান গাইব। যদি ও রাজি থাকে তাহলে। 

জেমাইমা গিটার বাজাবে, আমি গান গাইব। কয়েক বছর আগে বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একবার গান করেছিলাম। একটা ব্যান্ড গান গাইছিল, আমরা ঠিক করি ওদের সঙ্গে গান করব। জেমাইমা গিটার বাজাচ্ছিল আর আমি এই গলা নিয়ে গান গাইছিলাম। 

যদি ভারত বিশ্বকাপ জেতে তাহলে আবার সেটা করতে চাই। যদি ও আমার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে গানবাজনা করতে রাজি হয়, তাহলে আমিও রাজি।

এদিকে, রোববার নারী বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। সামনে দক্ষিণ আফ্রিকা। যারা এই প্রথমবার ফাইনালে উঠল। ভারত এর আগে দু’‌বার ফাইনালে উঠলেও একবারও বিশ্বকাপ জিততে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়