শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হ‌্যা‌রি কেইনের জোড়া গোলে টানা ১৪ জয়ে ইতিহাস গড়‌লো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : এখ‌নো কো‌নো দল বায়ার্ন মিউ‌নিখ‌কে আকাশ থে‌কে পাতা‌লে নামাতে পা‌রে‌নি। এ‌দিন গোল করেছেন হ্যারি কেইন, জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুম আর যাই হোক, এই ঘটনার কোনো হেরফের হচ্ছে না। সূর্যের উদয়-অস্তের মতোই যেন নিয়ম হয়ে গেছে কেইনের গোল আর বাভারিয়ানদের জয়।

জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে গতকাল রাতে কোলোনিকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন। বড় জয়ের ম্যাচে জোড়া গোল করেন কেইন। এই জয় ২০২৫-২৬ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ জিতে নতুন করে ইতিহাস লিখল ভিনসেন্ট কোম্পানির দল।

সবশেষ ১৯৯২-৯৩ মৌসুমে টানা ১৩ ম্যাচ জিতেছিল ইতালির বনেদি ক্লাব এসি মিলান। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এতদিন পর্যন্ত অক্ষত ছিল এই রেকর্ড। উড়তে থাকা বায়ার্ন এবার সেই রেকর্ড নিজেদের করে নিল।

প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে বায়ার্ন। ৩১ মিনিটের পিছিয়ে পড়ার পাঁচ মিনিট পরই বায়ার্নকে সমতায় ফেরান লুইস দিয়াজ। এরপর ৩৮ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৩-১ করেন কেইন। চলতি মৌসুমে জার্মান জায়ান্টদের হয়ে ১৪ ম্যাচে ২২ গোল হলো ইংলিশ ফরোয়ার্ডের। ৭২ মিনিটে দলের শেষ গোলটি আসে মাইকলে ওলিসের নৈপণ্যে।

আগামী শনিবার বায়ার্ন মিউনিখের পরের ম্যাচ বুন্দেসলিগায় লেভারকুসেনের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়