শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব‌্যাটাররা ভা‌লো ক‌রে‌নি ব‌লে বোলারদের ‘সরি’ বললেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক : পরপর দুই ম্যাচে বোলারদের সাজিয়ে দেওয়া মঞ্চে রান তাড়ার কাজটি করতে পারলেন না ব্যাটাররা। তাই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর তাই বোলারদের কাছে সরি বললেন লিটন কুমার দাস।

চট্টগ্রামে বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৫০ রানের লক্ষ্যে ১৩৫ রানে থেমে যায় লিটনের দল। প্রথম ম্যাচে ১৬ রানে হারের পর দ্বিতীয়টিতে পরাজয়ের ব্যবধান ১৪ রানের। --- টি স্পোর্টস

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর ব্যাটিং ব্যর্থতার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ম্যাচের পরও স্বাভাবিকভাবেই একই সুর তার কণ্ঠে। তবে এবার বোলারদের প্রতি সহমর্মিতাও জানালেন লিটন।

গত ২-৩ সিরিজে বোলাররা খুব ভালো করেছে। বোলারদের কাছে আমি সত্যিই সরি। তারা আমাদের জন্য দারুণ পারফর্ম করেছে। কিন্তু আমরা এই রানটা করতে পারিনি।

ম্যাচের প্রথম ইনিংসে কামব্যাকের দারুণ গল্প লিখেন বোলাররা। এক পর্যায়ে ১১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে পরের ৯ ওভারে আরও ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ। বিপরীতে ক্যারিবিয়ানরা করতে পারে মাত্র ৪৪ রান।

তাই ইনিংস বিরতিতে স্বাভাবিকভাবেই এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে পারেননি ব্যাটাররা। তানজিদ হাসান তামিমের ৬১ ছাড়া আর কেউ ২৫ রানও করতে পারেননি।

দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে লিটনের ব্যাট থেকে। ম্যাচ শেষে দায়টা নিজের কাঁধেই নেন বাংলাদেশ অধিনায়ক।

দেড়শ রান খুব বেশি নয়। বিশেষ করে চট্টগ্রামে। বিষয়টা হলো, আমরা একটা শুরু পেলেই আউট হয়ে যাচ্ছি। বিশেষ করে আমি। আমার অন্তত ১২-১৩ ওভার পর্যন্ত খেলতে হতো। আমার নিজেরও উন্নতি করতে হবে। কারণ আমি যদি ব্যাটিং করতে থাকতাম, ম্যাচটা আগেই শেষ হয়ে যেতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়