শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাথানাজে-হোপের ঝড় থামিয়ে ১৫০ রানের লক্ষ্যে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার অ্যালিক অ্যাথানাজে ও শাই হোপের ঝড় থামিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ। 

শুরুতেই তাসকিন আহমেদ উইকেট এনে দিলেও অ্যাথানাজে-হোপ যেভাবে ব্যাটিং করছিলেন তাতে দুই শর কাছাকাছি সংগ্রহ দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। কেননা দলীয় ১ রানে প্রথম উইকেট হারানো ক্যারিবিয়ানরা ১১ ওভার শেষে রান তুলেছিল ১০৫। উইকেট হারিয়েছিল ওই একটিই।

এর পেছনে অবদান ছিল শতরানের জুটি গড়া আথানাজে-হোপের।

দ্বিতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ার পথে আথানাজে-হোপ দুজনই ফিফটিও তুলে নেন। ব্যাটের ঝড়ের গতি যখন বাড়াবেন ঠিক তখনই জোড়ায় জোড়ায় আঘাত হেনে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। শেষ ওভারে জোড়া আঘাত হেনে ম্যাচে বাংলাদেশকে দারুণ এক কামব্যাক দেন মুস্তাফিজুর রহমান।

এতে দুই শ তো দূরের কথা কোনোরকমে দেড় শ লক্ষ্য দেয় প্রতিপক্ষরা। শেষ ৫৪ বলে মাত্র ৪৪ রান নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারিয়েছে ৮টি।

অধিনায়ক হোপের সর্বোচ্চ ৫৫ রানের বিপরীতে ৫২ রান করেছেন আথানাজে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। অন্যদিকে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার রিশাদ-নাসুম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়