শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বা‌র্সেলোনার ফুটবলার ইয়ামাল ২০০ কোটি টাকায়  জেরার্ড পিকের বাড়ি কিনছেন

স্পোর্টস ডেস্ক : সাবেক বার্সা তারকা জেরার্ড পিকের বাড়ি কিনতে যাচ্ছেন বার্সেলোনার বর্তমান তারকা ফুটবলার লামিন ইয়ামাল। বা‌ড়ি‌টির দাম প্রায় ২০০ কোটি টাকা। 

বার্সেলোনা শহরে অবস্থিত ৩ হাজার ৮০০ স্কয়ার মিটারের বাড়িটি ২০১২ সালে নির্মাণ করা হয়। বিবাহবিচ্ছেদের আগে এই বাড়িটিতে থাকতেন পিকে-শাকিরা দম্পতি। এই বিলাসবহুল বাড়িটিতে ৬টা বেডরুম, একটি ইনডোর ও একটি আউটডোর সুইমিং পুল, একটি টেনিস কোর্ট, একটি জিমনেসিয়াম ও একটি স্টুডিও আছে।

২০২২ সালে বিবাহবিচ্ছেদের পর এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন পিকে-শাকিরা দম্পতি। তবে, গত ৩ বছরে বাড়িটি কেনার মতো ধনী ক্রেতা পাওয়া যাচ্ছিলো না। বাড়িটি বার্সেলোনা শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত। সূত্র, যমুনা‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়