শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:৪৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট থেকে বেটিং নির্মূলে কাজ করতে গিয়ে প্রাণনাশের হুম‌কি পে‌য়ে‌ছেন বি‌সি‌বি সভাপ‌তি

স্পোর্টস ডেস্ক : দে‌শিয় ক্রিকে‌টের বে‌টিং নি‌য়ে মুখ খুল‌লেন বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের সভাপ‌তি আ‌মিনুল ইসলাম বুলবুল। এই বেটিং রোধে এবার কঠোর অবস্থান নিয়েছে তি‌নি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ক্রিকেট থেকে বেটিং নির্মূলে কাজ করতে গিয়ে প্রাণনাশের হুমকিও পাচ্ছেন তারা।

সম্প্রতি ইউটিউব চ্যানেল চিলি ফ্লেক্স স্টুডিও-এর এক পডকাস্টে বুলবুল জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে মাঠের ভেতরে ও বাইরে বেটিংয়ে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে।

বুলবুল বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ক্রিকেট থেকে বেটিং পুরোপুরি বন্ধ করা। জানি, এতে ঝুঁকি আছে, এমনকি প্রাণনাশের হুমকিও এসেছে। কিন্তু আমরা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছি—যা হওয়ার হবে।’

তিনি জানান, বেটিং নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে ঘরোয়া ক্রিকেটেও ঢোকার চেষ্টা চলছে। এমনকি স্টেডিয়ামের পাশের ভবন ভাড়া নিয়ে সেখান থেকেও এসব কার্যক্রম চালানো হয়।

বুলবুলের ভাষায়, ‘আমরা জেনেছি, মাত্র এক লাখ টাকায় আশপাশের ভবন ভাড়া নেওয়া হয়, আর সেখান থেকেই এই অবৈধ বেটিং পরিচালিত হয়।’

বেটিং দমন কার্যক্রম আরও শক্তিশালী করতে বিসিবি সম্প্রতি সাবেক আইসিসি অ্যান্টি-করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। পাশাপাশি সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে অ্যান্টি-করাপশন ইউনিটকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুলবুল বলেন, ‘আমরা ইউনিটটাকে আরও শক্তিশালী করছি। এটি শুধু মাঠে নয়, পুরো ক্রিকেট কাঠামোর মধ্যেই বেটিং প্রতিরোধে কাজ করবে।’

শুধু দুর্নীতি দমন নয়, দেশের ক্রিকেটের বিকাশ নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়