শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই জাকের

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে পারদর্শী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ ফরম্যাটে জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জে প্রথম ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ।

মিরপুরের উইকেট ছিল স্পিন বোলিং বান্ধব। তিন ম্যাচেই দুই দলের স্পিনাররা দাপট দেখিয়েছে। তবে চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হয়ে থাকে। ক্যারিবীয়দের আটকানোর চ্যালেঞ্জ থাকবে লিটন দাসের দলের ওপর। 

বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশে সাজিয়েছে। পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। দরকার পড়লে সাইফ হাসান হাত ঘোরাবেন।

ওয়েস্ট ইন্ডিজ পেস অলরাউন্ডার নির্ভর একাদশ সাজিয়েছে। জেসন হোল্ডার, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেইফার্ড আছেন তাদের একাদশে। স্পিন বিভাগে আকিল হোসেন ও খেরি পেরি খেলছেন।

বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানজে, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, খেরি পেরি, জাইডেন সিলস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়