শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অবিস্মরণীয় সাফল্য নি‌য়ে  বাহরাইন থে‌কে দেশে ফিরেছে বাংলা‌দেশ যুব কাবাডি দল

নিজস্ব প্রতি‌বেদক : তৃতীয় এশিয়ান যুব গেমসে ঐতিহাসিক সাফল্য অর্জন করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল। বাহরাইনের মানামা থেকে আজ সন্ধ্যা সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ব্রোঞ্জ পদক জয়ী দলকে বহনকারী বিমান।

এশিয়ান যুব গেমসের ইতিহাসে প্রথম পদক জয়ের গৌরব নিয়ে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো এ আসরে অংশ নিয়েই বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলই ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে। 

বৃহস্প‌তিবার (২৩ অ‌ক্টোবর) রাতে উভয় দলের হাতে পদক তুলে দেওয়া হয় আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে না পারার আক্ষেপ এবার ঘুচল কাবাডি দলের হাত ধরে। বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করে। মেয়েদের কাবাডিতে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করে।

মেয়েদের ঐতিহাসিক সাফল্যের পরপরই বাংলাদেশের ছেলেরাও একই ধারার পুনরাবৃত্তি করে ব্রোঞ্জ পদক জয় করে। কাবাডিতে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।

শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর বাংলাদেশ বালক দল দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। 

যদিও থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়েছিল তারা। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। তবে পদক জয় নিশ্চিত করে দেশের মুখ উজ্জ্বল করেছে এই তরুণ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়