শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে টি-টো‌য়ে‌ন্টি ও ওয়ান‌ডে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ডেভিড মিলারের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। ‘কিলার মিলার’ খ্যাত এই মারকুটে ব্যাটারের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেয়ার কথা থাকলেও, অনুশীলনের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। মিলার সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষেই। মিলারের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে দেবেন অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা। -- চ‌্যা‌নেল২৪

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে অলরাউন্ডার ডোনোভান ফেরেইরাকে এবং ওয়ানডে দলের নেতৃত্বে ম্যাথু ব্রিটজকে দায়িত্ব দেয়া হয়েছে।

মিলার ছাড়াও সাদা বলের এই সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েটজে। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অটনিয়েল বার্টম্যান। টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ব্যাটার টনি ডি জর্জি, যিনি সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন।

রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর। এরপর ৪ নভেম্বর ফয়সালাবাদে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিলারের মতো অভিজ্ঞ তারকার অনুপস্থিতিতে দুই নতুন অধিনায়কের নেতৃত্বে প্রোটিয়ারা কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।

টি-টোয়েন্টি দল: করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিদি, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাদ উইলিয়ামস, অটনিয়েল বার্টম্যান।

ওয়ানডে দল: ম্যাথু ব্রিটজকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিদি, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, অটনিয়েল বার্টম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়