শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৫:২৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইতিহাস গড়লো বাংলাদেশ, এশিয়ান যুব গেমসে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয়

স্পোর্টস ডেস্ক :  বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয়ের পর দেশের জন্য দ্বিতীয় পদক এনে দিলো। 

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক জিতে ইতিহাস গড়েছিল। এবার বালক দলের সাফল্যে গেমসে এখন পর্যন্ত মোট দুটি ব্রোঞ্জ পদক পেলা বাংলাদেশ।
 
ঈসা স্পোর্টস সিটিতে তাদের শেষ ম্যাচে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে। এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। 

বাংলাদেশ দলকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হওয়ার পর, তারা দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। 

তবে দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি।

এশিয়ান যুব গেমসের আগের দুটি আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার কাবাডি ডিসিপ্লিনের হাত ধরে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ব্রোঞ্জ পদক জয় করে তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়