শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আরও আগে অভিষেক হলে শচীন টেন্ডুলকার‌কে টপকে যেতাম : মাইক হা‌সি

স্পোর্টস ডেস্ক : মাইক হাসি। একসময় অস্ট্রেলিয়ার অন্যতম ভরসা ছিলেন। দেরিতে অভিষেক হলেও চুটিয়ে খেলেছেন জাতীয় দলের হয়ে। প্রচুর রানও করেছেন মাইক হাসি। আইপিএলেও খেলেছেন। জিতেছেন। 

বর্তমানে চেন্নাই সুপার কিংসের কোচিং টিমের অংশ তিনি। সেই তিনিই আজব দাবি করে বসেছেন। প্রাক্তন অজি তারকার মতে, আরও আগে অভিষেক হলে তিনি শচীন তেন্ডুলকারের থেকে অন্তত ৫০০০ রান বেশি করতেন। 

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হাসি বলেছেন, ‘‌আমি একটা বিষয় নিয়ে অনেক ভেবেছি। আমি হয়তো শচীনের থেকে ৫০০০ রান বেশি করতে পারতাম। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান আমারই হয়। সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি জয়, সব থেকে বেশি অ্যাসেজেও জয় আর সবার থেকে বেশি বিশ্বকাপ জয়, সবই পেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে, সেগুলো স্বপ্নই থেকে গেল। আরও আগে আমার অভিষেক হলে খুশি হতাম। তবে ভাল বিষয় হল, যখন আমি সুযোগ পেলাম, তখন আমি খেলাটা ভাল বুঝতে শিখে গিয়েছিলাম। 

প্রসঙ্গত, ২০০৪ সালে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় হাসির। তখন তাঁর বয়স ২৮। পরের বছর ওয়ানডেতে ও টি–টোয়েন্টিতেও সুযোগ পান। ৭৯টি টেস্টে হাসির রান ৬২৩৫। গড় ৫১.৫২। অন্যদিকে ৪৮.১৫ গড়ে ১৮৫টি ওয়ানডেতে করেছেন ৫৪৪২ রান। টেস্টে ১৯টি সেঞ্চুরি আছে। ওয়ানডে সেঞ্চুরি ৩। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন। আর শচীন?‌ ২০০ টেস্টে রান ১৫৯২১। সেঞ্চুরি ৫১টি। অন্যদিকে ৪৬৩টি ওয়ানডেতে করেছেন ১৮৪২৬ রান। অর্থাৎ হাসির থেকে ১৩০০০ রান বেশি। ৪৯টি সেঞ্চুরি করেছেন। এখনও পর্যন্ত তাঁর মোট সেঞ্চুরি বা রানের রেকর্ড কেউ ছুঁতে পারেননি। 

বিরাট অবশ্য একদিনের ক্রিকেটে শচীনের শতরানকে টপকে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়