শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

স্পোর্টস ডেস্ক : বিতর্ক থামছেই না এশিয়া কাপ জয়ী ভারতের হাতে ট্রফি হস্তান্তর নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক দাবি সত্ত্বেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি তার পূর্বের শর্তেই অটল রইলেন। বিসিসিআইকে দেয়া জবাবে নাকভি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী মাসে দুবাইয়ে এসে তার হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হবে।

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল এসিসি প্রধান নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। এই ‘অপেশাদার’ আচরণের জেরে ক্ষুব্ধ নাকভি পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করে দেন এবং ট্রফিটি বর্তমানে এসিসির দুবাই অফিসে রাখা হয়েছে।

ট্রফি হস্তান্তরের জন্য বিসিসিআই আনুষ্ঠানিক ই-মেইল পাঠিয়ে দাবি জানালেও, এসিসি সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসিসি ভারতকে নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি বিশেষ ট্রফি প্রদান অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে।

এসিসি থেকে পাঠানো জবাবে বলা হয়েছে,‘১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে নিয়ে আমার কাছ থেকে ট্রফি গ্রহণ করুন।’

এর আগে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং সচিব সাইকিয়া উভয়েই নাকভির আচরণের কড়া সমালোচনা করেন। শুক্লা মন্তব্য করেন,‘এশিয়া কাপ ট্রফি ভারতের প্রাপ্য। এটি অবিলম্বে বিজয়ী দলের হাতে তুলে দিতে হবে।’ অন্যদিকে সাইকিয়া এসিসি প্রধান নাকভির আচরণকে ‘খেলোয়াড়সুলভ নয়’ বলে আখ্যায়িত করেন।

জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী মাসে আইসিসি সভায় বিষয়টি উত্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টির পরিকল্পনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়