শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ান‌ডে বিশ্বকা‌পে বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি ভাঙায় শা‌স্তি পে‌লেন লঙ্কান পেসার

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা দলের পেসার মালকি মাদারা নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আইসিসির আচরণবিধি ভাঙায় তিরস্কৃত হয়েছে। এছাড়া তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই শাস্তির খবর জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।

ঘটনা গত সোমবারের ম্যাচের। মুম্বাইয়ে বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে রান আউট হন ফারজানা হক পিঙ্কি। তখন অভিজ্ঞ ব্যাটারের খুব কাছে গিয়ে আগ্রাসী উদযাপন করেন মালকি।

যা কিনা আইসিসি বিধিমালা অনুযায়ী, ২.৫ অনুচ্ছেদের লঙ্ঘন। তাই আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় মালকিকে। 

নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজের দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন মালকি। তাই আনুষ্ঠানিক শুনানির দরকার হয়‌নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়