শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস লিগে ৬-১ গো‌লে জিত‌লো বার্সেলোনা, লো‌পে‌সের হ‌্যাট‌ট্রিক 

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনার কা‌ছে হা‌লে পা‌নি পে‌লো না অ‌লি‌ম্পিয়াকোস। খেলার শুরু থে‌কে শেষ পর্যন্ত এক‌চে‌টিয়া আ‌ধিপত‌্য বিস্তার ক‌রে‌ছে বা‌র্সেলোনা। এই দল‌টি টুর্নামেন্টে আগের ম্যাচে পিএসজির কাছে হারের ধাক্কা সামলে ইউরোপ সেরা মঞ্চে নিজেদের ফিরে পেলো।

 মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অলিম্পিয়াকোসকে তারা ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

তরুণ মিডফিল্ডার ফের্মিন লোপেসের দুর্দান্ত হ্যাটট্রিক এবং মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোলের ওপর ভর করে হান্সি ফ্লিকের দল বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ল। এই জয়ে গ্রুপের টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়নস লিগে পিএসজি এবং লা লিগায় সেভিয়ার কাছে হারের পর ঘরোয়া লিগে জিরোনার বিপক্ষে জিতে ফর্মে ফিরেছিল বার্সেলোনা। এবার ইউরোপ সেরা মঞ্চেও সেই ছন্দ বজায় থাকল। অলিম্পিয়াকোস শুরুতে আক্রমণ শাণালেও, সপ্তম মিনিটেই লোপেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৮তম মিনিটে দ্রো ফের্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান লোপেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য নাটকীয়তা আসে। ৫০তম মিনিটে এরিক গার্সিয়ার হ্যান্ডবলে পেনাল্টি পায় অলিম্পিয়াকোস এবং এল কাবি স্পট কিক থেকে ব্যবধান কমান। কিন্তু চার মিনিট পরই মার্ক কাসাদোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার সান্তিয়াগো, ফলে ১০ জনের দলে পরিণত হয় গ্রিক দলটি।

একজন কম থাকার সুযোগে অলিম্পিয়াকোসকে পুরোপুরি চেপে ধরে বার্সেলোনা। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে আরও দুবার প্রতিপক্ষের জালে বল পাঠায় বার্সেলোনা। ৭৪তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের ছোট পাস থেকে গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড। মিনিটখানেক পরই জোরাল হাফ-ভলিতে হ্যাটট্রিক পূরণ করেন ফের্মিন লোপেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়