শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

প‌্যাট কামিন্স না থাকলে অ্যাশেজে অ‌স্ট্রেলিয়া দ‌লের নেতৃত্ব দিতে প্রস্তুত স্টিভ স্মিথ

স্পোর্টস ডেস্ক : প্যাট কামিন্সের অ্যাশেজের শুরুর দিকে খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক যদি ছিটকে যান, তাহলে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। আর এর জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তারকা এই ব্যাটার।

পিঠের চোটের কারণে গত জুলাইয়ের পর থেকে সবধরনের ক্রিকেট থেকে দূরে আছেন কামিন্স। আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চোট কাটিয়ে মাঠে নামতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই পেসার। অলআউট স্পোর্টস

ম্যাচ শুরু হতে এখনও পুরো এক মাস বাকি থাকলেও কামিন্স এখনও বোলিং অনুশীলন শুরু করেননি বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন স্মিথ। ফলে এই ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। কয়েকদিন আগে বিষয়টি জানিয়েছিলেন কামিন্স নিজেও। তবে আনুষ্ঠানিকভাবে এখনও পার্থ টেস্ট থেকে ছিটকে যাননি তিনি।

সিডনিতে সাংবাদিকদের স্মিথ বলেন, “পরিস্থিতি খুব দ্রুতই বদলাতে পারে। তাই আমরা দেখব সে কোন অবস্থায় থাকছে। বোলিং শুরুর আগে তাকে অবশ্যই বেশ কিছু বিষয় ঠিক করতে হবে। তবে সে ভালো মেজাজে আছে। আশা করি সে সেরে উঠবে এবং সে যদি তিনটি অথবা পাঁচটি অথবা দুটি, যত বেশি টেস্টে খেলতে পারবে ততই দলের জন্য ভালো।

২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব পান কামিন্স। তার অনুপস্থিতিতে দলকে এখন পর্যন্ত ছয়টি টেস্টে নেতৃত্ব দেন স্মিথ। যার মধ্যে পাঁচটিতেই জয় পায় অজিরা। ফলে এবারও সেই দায়িত্ব পেলে নিজের ছন্দে কাজ করবেন বলে জানান তিনি।

এটা অস্বাভাবিক কিছু নয়। দল কীভাবে কাজ করে, আমি জানি। আমরা ভালো অবস্থায় আছি, যদি এমনটা হয় (নেতৃত্ব দিতে হয়) তাহলে আমি প্রস্তুত থাকব। আমার মতে, গুরুত্বপূর্ণ হলো এটি আমার নিজের মতো করে করা। গত কয়েক বছরে আমি যে কয়বার দায়িত্ব পালন করেছি তা ভালো ছিল। এবারও যদি তাই হয় তাহলে মসৃণ হবে।

এক সময় অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করা স্মিথ দলকে সব মিলিয়ে ৪০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে জয় এসেছে ২৩টিতে। হার ১০টি ও ড্র ৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়