শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ১০:০৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান যুব গেমসে প্রথম পদক জিত‌লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল

স্পোর্টস ডেস্ক : ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল। বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।

আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু এবার কাবাডির হাত ধরে সেই আক্ষেপ ঘুচল। মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড। এই ইভেন্টে সেরা চারে থাকা দলগুলোর পদক নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করলো বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। কিন্তু প্রথমার্ধে অর্জিত অগ্রগতির কারণে শেষ পর্যন্ত ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাতে বাংলাদেশ দলের খেলোয়াড় রা।

তবে পদক নিশ্চিতের আগে গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশের বালিকা কাবাডি দল। তারা ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। তা সত্ত্বেও, গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেশের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনলো বাংলাদেশের এই তরুণ কাবাডি দল। তাদের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন মাইলফলক স্থাপন করলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়