শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৫:৪১ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিশাদের ব্যাটে ঝড়, বাংলাদেশের সংগ্রহ ২১৩

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২১৩ রানের লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই ইনিংস গড়ে তোলেন তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে তার অপরাজিত ৩৯ রানের ইনিংসই দলকে টেনে নিয়ে যায় দুইশ’র ওপারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। স্পিন–সহায়ক উইকেটে ব্যাটিং ছিল বেশ কঠিন। শুরুতে দেখেশুনে খেললেও উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ইনিংস যখন চাপে, তখন শেষ দিকে রিশাদের ব্যাটে ভর করে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩।

বাংলাদেশের রান ছিল ৭ উইকেটে ১৬৩, খেলার বাকি তখন মাত্র ২৪ বল। মনে হচ্ছিল দুইশ রানও কঠিন হবে। ঠিক সেই সময় ভয়ডরহীন ব্যাটিংয়ে দলকে চমকে দেন রিশাদ। ৩টি ছক্কা ও ৩টি চার হাঁকিয়ে মাত্র ১৪ বলে ৩৯ রান করে তিনি অপরাজিত থাকেন। শেষ ১৩ বলে ৩৮ রান আসে তার ব্যাট থেকেই।

এর আগে ইনিংসের শুরুতে একপাশ আগলে রেখে লড়েছেন সৌম্য সরকার। ৮৯ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৫ রান করেন তিনি, যা ছিল দলের পক্ষে সর্বোচ্চ স্কোর। তবে তার ইনিংস ছিল বেশ ধীরগতির।

শুরুর জুটি ভাঙে পঞ্চম ওভারে। সাইফ হাসান ফেরেন মাত্র ৫ রান করে। এরপর নিয়মিত বিরতিতে ফিরে যান তাওহীদ হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫), অঙ্কন (১৭), মিরাজ (১১), ও নাসুম আহমেদ (১৪)। মিডল অর্ডারের ব্যর্থতায় ইনিংস বড় করা সম্ভব হয়নি।

নুরুল হাসান সোহান কিছুটা চেষ্টা করেন। ২৪ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন তিনিও।

এদিন মিরপুরের উইকেটে দুই দিক থেকেই স্পিনে আক্রমণ করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশি ব্যাটাররা স্পিনে খেলতে হিমশিম খেয়েছেন। পুরো ইনিংসজুড়ে রান তোলাই ছিল কঠিন কাজ। তবে ইনিংসের শেষভাগে রিশাদের ইনিংসের কল্যাণে কিছুটা স্বস্তিতে থাকতে পারে টিম টাইগার্স।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়