শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনাকে হারিয়ে যুব বিশ্বকা‌পে চ্যাম্পিয়ন মরক্কো

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে আ‌র্জেন্টিনা মন্দ খে‌লে‌ছে, বলার উপায় নেই। আক্রমণ পাল্টা আক্রম‌ণের ম‌্যা‌চে দুর্দান্ত খে‌লে‌ছে আর্জেন্টাইন যুবারা। গো‌লেরও একা‌ধিক সু‌যোগ নষ্ট ক‌রে‌ছে। শেষ পর্যন্ত তারা মর‌ক্কোর স‌ঙ্গে পে‌রে ও‌ঠে‌নি। আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো। জোড়া গোল করেছেন ইয়াসির জাবিরি।

সোমবার (২০ অক্টোবর) সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে মুখোমুখি হয় দু'দল। সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি তারা। উল্টো যতবারই বলের নাগাল পেয়েছে, ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কো।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মরক্কো। ১২তম মিনিটে দলের হয়ে স্কোর শিটে নাম লেখান জাবিরি। তার দুর্দান্ত গোলে লিড পায় আফ্রিকার দেশটি। ১৭ মিনিট পর ফের গোল করেন প্রিমেইরা লিগে খেলা এই উইঙ্গার। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় আলবিসেলেস্তে ফরোয়ার্ডরা।

ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট ৫ গোল করেন লিওনেল মেসির বড় ভক্ত ইয়াসির জাবিরি। 

যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোল্ডেন বুট না জিতলেও আসরজুড়ে দুর্দান্ত খেলায় তিনি জেতেন ‘সিলভার বল’। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে মরক্কোর ওথমান মামা জেতেন সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’। 

অন্যদিকে, ফাইনালের আগপর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার।

উল্লেখ্য, ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হালান্ডের মতো ফুটবলারদের ফুটবল বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। এই সিঁড়ি বেয়েই ওপরে উঠতে উঠতে তাঁরা বনে গেছেন তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়