শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌নেক লড়াই ক‌রে এক গো‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ 

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ হেতা‌ফের বিরু‌দ্ধে পু‌রো ম্যাচে আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফে গোল করতে ব্যর্থ হয়। তবে ৯টি শট নিয়েছিল তারা। স্বাগতিকদের গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা।

তবে সবকিছু বদলে যায় দ্বিতীয় হাফে। ৭ মিনিটের মধ্যে হেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। তার মাঝে একটি গোল হজম করে তারা। --- সময়‌নিউজ

মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন হেতাফের অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিউস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তার তিন মিনিট পরই গোল পায় রিয়াল। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপ্পে।

৮৪তম মিনিটে হেতাফের দ্বিতীয় ফুটবলার লাল কার্ড দেখেন। অ্যালেক্স সানক্রিস ফাউল করেন ভিনিসিউসকে, তাকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের ৭৪তম মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।

দুই খেলোয়াড় কমতি থাকায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি হেতাফে। হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়