শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে

স্পোর্টস ডেস্ক : এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ) প্রদান করেছে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সেরা খেলোয়াড়, কোচসহ বিভিন্ন ফেডারেশনকে নানা স্বীকৃতি দিয়ে থাকে।

বাফুফে এএফসি অ্যাওয়ার্ডের জন্য দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল, মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুট ফুটবল ব্রোঞ্জ ক্যাটাগরি। মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডটি লাওস জেতায় বাংলাদেশের জন্য গ্রাসরুট পুরস্কারের অপেক্ষা ছিল। গ্রাসরুট অ্যাওয়ার্ডের তিনটি ক্যাটাগরির (ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড) মধ্যে ব্রোঞ্জ ক্যাটাগরির পুরস্কার দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সেখানেই বাংলাদেশের নাম ডিসপ্লে হয়।

এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত থাকলেও, এএফসি গ্রাসরুট অ্যাওয়ার্ডটি মঞ্চে উঠে গ্রহণ করেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এর আগে ২০১৫ সালে বাফুফে এএফসি অ্যাসপায়ায় মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল।

বাফুফের নতুন কমিটি তৃণমূল ফুটবলে বিশেষ জোর দিয়েছে। বিশেষ করে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমীতে সাতশ খুদে ফুটবলারের সমবেত হওয়ার অনুষ্ঠানটি, যার ভিডিও পুরস্কার প্রদানের সময় ডিসপ্লে হয়েছিল। সেটি এই স্বীকৃতির পেছনে একটি বড় ভূমিকা রেখেছে। বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী একাডেমি ও তৃণমূল ফুটবল নিয়ে বিশেষভাবে কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়