শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে আগামী ২০ অ‌ক্টোবর বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে আফগা‌নিস্তান যুব দল

স্পোর্টস ডেস্ক : পাঁচ‌টি এক‌ দি‌নের ম‌্যাচ খেল‌বে বাংলা‌দেশ অনূর্ধ্ব ১৯ দল। প্রতিপক্ষ আফগা‌নিস্তান যুব দল। দুই দ‌লেরই এ‌টি হ‌বে যুব বিশ্বকা‌পে অংশ নেয়ার আ‌গে  প্রস্তু‌তি ম‌্যাচ অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের একটি একদিনের সিরিজ খেলবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০ অক্টোবর ঢাকায় এসে পৌঁছাবে এবং সেদিনই তারা সিরিজের ভেন্যু বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবে।

বাংলাদেশের যুবাদের গুরুত্বপূর্ণ এই সিরিজ দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় পাবে সফরকারীরা। এরপর ২৮ অক্টোবর হবে প্রথম ওয়ানডে এবং দ্বিতীয় ওয়ানডে হবে ৩১ অক্টোবর।

বগুড়ার পর্ব শেষে দুই দল ১ নভেম্বর চলে যাবে রাজশাহী। একদিন অনুশীলনের পর সেখানে ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এরপর ৬ ও ৯ নভেম্বর হবে শেষ দুটি ম্যাচ। সিরিজের শেষ তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শেষ করে আফগান যুবারা ১০ নভেম্বর ঢাকা ছেড়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়