শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকা‌পে বাংলাদেশ‌কে ১০ উই‌কে‌টে হা‌রা‌লো অ‌স্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক :  বাংলা‌দেশ নারী দল পাত্তাই পে‌লো না।আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে অজিদের ১৯৯ রানের টার্গেট দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে অ্যালিসা হিলির দুর্দান্ত শতকে ভর করে ২৫.১ ওভার ও ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে অজিরা।

টানা চার ম্যাচে হেরে ‘কার্যত’ টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে নিগার সুলতানা জ্যোতির দল। অপরদিকে, প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভিশাখাপাটনামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া ৪৪ রান আসে রুবাইয়া হায়দারের ব্যাটে।

শারমিন ও জ্যোতি খেলেন যথাক্রমে ১৯ ও ১২ রানের ইনিংস। বাকিদের সবাই বিদায় নেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

অজিদের হয়ে একাই বাংলাদেশকে ভুগিয়েছেন স্পিনার অ্যালানা কিং। ১০ ওভারে ৪ মেডেন দিয়ে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন জর্জিয়া ওয়ারহ্যাম, গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে ইনিংসের শেষ পর্যন্ত উজ্জ্বল ছিলেন দুই অজি ব্যাটার হিলি ও লিচফিল্ড। ২০ চারের মারে ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন অ্যালিসা হিলি। এ নিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন অজি কাপ্তান। ৭২ বলে ৮৪ রানে টিকেছিলেন লিচফিল্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়