শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিমানবন্দরে ক্রিকেটারদের অকথ‌্য ভাষায় গালাগাল, শুনতে হলো দুয়োধ্বনি

নিজস্ব প্রতি‌বেদক : এ‌শিয়া কাপ আর ওয়ান‌ডে সি‌রিজ হা‌রের লজ্জা নি‌য়ে দে‌শে ফি‌রে‌ছে বাংলা‌দেশ ক্রিকেট দল। এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ের কারণে ফাইনালের স্বপ্ন তো ভঙ্গ হয়েছেই। সেই সাথে যোগ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা।

দেশে ফেরাটা সুখকর হয়নি মোহাম্মদ নাঈম শেখ-তাসকিন আহমেদদের। বিমানবন্দরে বিব্রতকর পরিস্থির মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের। এমনকি সমর্থকদের কাছে শুনতে হয়েছে দুয়োধ্বনি।

বড় স্বপ্ন দেখিয়ে দেশ ছেড়েছিল ক্রিকেটাররা। তখন টাইগারদের হাসিমুখেই বিদায় দিয়েছিল সমর্থকরা। তবে স্বপ্ন পুরণ করতে না পারায় ক্রিকেটারদের ওপর হতাশ তারা। 

যার ফলে বিমানবন্দরে বিব্রতকর পরস্থিতি তৈরী হয়। ক্রিকেটারদের অবশ্য এমন পরিস্থিতিতে পড়তে অতীতে দেখা যায়নি।

এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিং করে সেই স্বপ্ন নষ্ট করেছেন জাকের আলী অনিকরা। 

এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের দল হয়েছে হোয়াইটওয়াশ। ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দৃষ্টিকটু। আফগানিস্তানের সাথে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেননি মিরাজরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়