শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রোনালদোর জোড়া গোলে হাঙ্গেরির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। যোগ করা সময়ে গোল হজম না করলে অবশ্য এদিনই ইউরোপীয় অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেতো সেলেকাওদের। টানা তিন জয়ের পর প্রথম পয়েন্ট খোয়ালো তারা। 

 পুরো ম্যাচেই আধিপত্য ছিল পর্তুগালের। ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নিয়ে ৮টি লক্ষ্য বরাবর রেখেছিল তারা। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখিয়েছে হাঙ্গেরিও। ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্য বরাবর রেখেছিল তারা। -- সময়‌নিউজ
 
এদিন ম্যাচ শুরুর অষ্টম মিনিটেই স্বাগতিক সমর্থকদের চুপ করিয়ে দেন হাঙ্গেরির ডিফেন্ডার অ্যাটিলা সালাই। দমিনিক সোবোসলাইয়ের থেকে বল পেয়ে পর্তুগালের জালে বড় জড়ান তিনি। তবে তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্রমণে উঠে বক্সের ডান প্রান্ত থেকে নেলসন সেমেদোর পাস গোলমুখে পেয়ে ইতিহাস গড়েন ৪০ পেরিয়ে ৪১ এর দ্বারপ্রান্তে পা রাখা রোনালদো। আগেই বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে  গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে ভাগ বসিয়েছিলেন পর্তুগিজ তারকা। এবার তাকে ছাড়িয়ে রেকর্ডটি একান্ত নিজের করে নিলেন তিনি। ৪৭ বাছাইয়ের ম্যাচে রুইজের গোল ছিল ৩৯টি।

রোনালদো শুধু দলকে সমতায়-ই ফেরাননি। প্রথমার্ধের যোগ করা সময়ে লিডও এনে দিয়েছিলেন। নুনো মেন্ডিসের থেকে বল পেয়ে খুঁজে নিয়েছিলেন হাঙ্গেরির জাল। তাতে ৫০ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১। আর আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার গোল সংখ্যা বেড়ে হয় ১৪৩। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে সংখ্যাটা ৯৪৮।
 
রোনালদোর গোলে লিড ধরে রেখে এদিন জয়ের খুব কাছাকাছি-ই ছিল পর্তুগাল। টানা চতুর্থ জয়ে ইউরোপীয় অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিতের খুব কাছাকাছিও ছিল তারা। কিন্তু যোগ করা সময়ে সব নস্যাৎ করে দেন সোবোসলাই। লুকাকসের থেকে বল পেয়ে হাঙ্গেরিকে এনে দেন গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। 

একই সঙ্গে জিইয়ে রাখেন সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের সুযোগও। যদিও শেষ দুই ম্যাচে পর্তুগাল এক জয় পেলেই তারা সে সুযোগ থেকে বঞ্চিত হবে। মূলপর্বের টিকিট পেয়ে যাবে সেলেকাওরা। 

৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান দখলে রেখেছে রোনালদোরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। ৪ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড আর ৩ পয়েন্ট নিয়ে তলানিতে আর্মেনিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়