শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সিঙ্গাপুরের কাছে হে‌রে গে‌লো ভারত, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পথ আরও কঠিন হল সুনীলদের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে গেল ভারত। অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে খালিদ জামিলের দল ১-১ড্র করলেও গোয়ার মাঠে হারতে হল ১-২ ব্যবধানে। এ দিনের হারে ভারতের মূল পর্বে যোগ্যতা অর্জন করার পথ আরও কঠিন হল। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলেন খালিদ।

গোয়ার মাটিতে শুরুটা খারাপ হয়নি ভারতীয় দলের। ১৪ মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা ছাংতে এগিয়ে দেন দলকে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন ছাংতে। তবু সিঙ্গাপুরের বিরুদ্ধে অত্যন্ত প্রয়োজনীয় জল পেল না ভারতীয় দল। আগের দিনের তুলনায় অনেক ভাল খেলেও পারলেন না সুনীলেরা। রক্ষণ এবং ফাইনাল থার্ডের ব্যর্থতার মাসুল দিতে হল ভারতীয় দলকে। --- আনন্দবাজার

অধিকাংশ সময় মাঝমাঠের দখল রাখলেও প্রথমার্ধেই সমতা ফেরায় সিঙ্গাপুর। ৪৪ মিনিটে গোল করেন ইউ ইউং সং। বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। ভারতীয় ডিফেন্ডারদের ভুল তাঁর কাজ সহজ করে দেয়। প্রথমার্ধে ভারতীয়েরা গোল করার একাধিক সুযোগ নষ্ট না করলে ফলাফল অন্যরকম হতেও পারত।

দুই উইং কাজে লাগিয়ে আক্রমণ তৈরির পরিকল্পনা করেছিলেন ভারতীয় দলের কোচ। সে ভাবেই খেলছিলেন সুনীলেরা। অন্য দিকে সিঙ্গাপুর মূলত প্রতি আক্রমণে উঠে ভারতীয় রক্ষণকে বিব্রত করার চেষ্টা করছিল। প্রথম গোলের মতো সিঙ্গাপুরের দ্বিতীয় গোলের ক্ষেত্রেও দায় এড়াতে পারে না ভারতীয় রক্ষণ বিভাগ। ম্যাচের ৫৮ মিনিটে সংই দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন।

এ দিনের হারের ফলে এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জনের আশা অনেকটাই কমে গেল। সিঙ্গাপুর এবং হংকংয়ের ব্যর্থতার দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। গ্রুপের সব দলই এখনও পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে। হংকং এবং সিঙ্গাপুরের পয়েন্ট ৮। গোল পার্থক্যে শীর্ষে রয়েছে হংকং। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এবং চতুর্থ স্থানে থাকা ভারতের পয়েন্ট ২। গোল পার্থক্যে পিছিয়ে খালিদের দল। ভারতের বাকি দু’টি ম্যাচ। সেই দুই ম্যাচ জিতলেও ৮ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়