শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার উঠ‌লো বিশ্বকা‌পে

স্পোর্টস ডেস্ক : প্রায় পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে আফ্রিকার অঞ্চল থেকে প্রথমবারের মতো ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট কাটলো।

নিজেদের মাঠ, কাবো ভার্দে জাতীয় স্টেডিয়ামে আজ অতিথি এসোয়াতিনিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। টি-‌স্পোর্টস

এর আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছিল মিসর, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া ও ঘানা। ষষ্ঠ দল হিসেবে ইতিহাস গড়লো কেপ ভার্দে।

‘ডি’ গ্রুপে থাকা কেপ ভার্দে ১০ ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়েছে, দুইটি ম্যাচ ড্র এবং মাত্র একটি ম্যাচে হার স্বীকার করেছে। তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয়স্থানে থাকা ক্যামেরুণ থেকে কেপ ভার্দে ৪ পয়েন্ট এগিয়ে।

প্রথমার্ধে উভয় দলই গোলশূন্য রয়ে যায়। ডেডলক ভাঙে ম্যাচের ৪৯তম মিনিটে, যখন ডেইলন লিভ্রামেন্টোর পাস থেকে কেপ ভার্দে ১-০ এগিয়ে যায়। ছয় মিনিট পর উইলি সেমেদো লিড দ্বিগুণ করে দেন।

এরপর ডিনে বোর্জেস গোলের পথ প্রশস্ত করেন। বক্সের মধ্যে থাকা সেমেদোকে পাস দেন তিনি, যার ফলে স্বাগতিক দলের বাঁ-ফ্ল্যাংক থেকে গোলটি আসে।

কেপ ভার্দের শেষ গোলটি আসে পুরো ম্যাচের অতিরিক্ত সময়ে, ৯১ মিনিটে। স্টোপিরা ডেরয় ডুয়ার্টের পাস কাজে লাগিয়ে এসোয়াতিনির জালে শেষ পেরেক ঠুকেন।

এই জয়ে কেপ ভার্দে বিশ্বকাপের আসল টুর্নামেন্টে জায়গা করে নিল এবং ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দিলেন ডেইলন, ডেরয় ও স্টোপিরাদের মতো খেলোয়াড়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়