শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই, ফিনল‌্যান্ড‌কে ৪-০ গো‌লে হারা‌লো নেদারল্যান্ডস 

স্পোর্টস ডেস্ক : একদমই পাত্তা পে‌লো না ফিনল‌্যান্ড। শুরু থে‌কে শেষ পর্যন্ত এক‌চেটিয়া খে‌লে বিশ্বকাপ বাছাই‌য়ে আ‌রেক‌টি জয় পে‌লো নেদারল‌্যান্ডস। তারা ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের আরও কাছে চলে গেল নেদারল্যান্ডস।

ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রাখা নেদারল্যান্ডস আক্রমণেও যোজন যোজন এগিয়ে ছিল ফিনল্যান্ড থেকে। ম্যাচের প্রথমার্ধে তিনবার বল জালে জড়ায় ডাচরা। দ্বিতীয় হাফে একটি গোল করে স্বাগতিকরা।

ম্যাচের প্রথম গোলটি আসে মালানের পা থেকে। অষ্টম মিনিটে ডাচদের এগিয়ে দেন মালান। ১৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় নেদারল্যান্ডস। এবারের স্কোরার ফন ডাইক। আর ৩৮তম মিনিটে ডাচদের তৃতীয় গোলটি করেন প্রথম দুই গোলের সহায়ক মেম্ফিস দিপাই।

বিরতির পরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় নেদারল্যান্ডস। তবে চতুর্থ গোলটি আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। ৮৪তম মিনিটে ফিনল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঢোকান গাকপো। 'জি' গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়