শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের অভিষেককে ৬ ব‌লের মধ্যে আউট করবেন, দাবি পাকিস্তা‌নি বোলার ইসানুল্লাহর 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। গত এশিয়া কাপে পাকিস্তানের শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের শাসন করেছেন ব্যাট হাতে। অথচ সে দেশেরই এক জোরে বোলার চ্যালেঞ্জ জানিয়ে বসলেন ভারতের তরুণ ওপেনিং ব্যাটারকে।

এশিয়া কাপের সাতটি ম্যাচে অভিষেক করেছেন ৩১৪ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। তাঁকে থামাতে পারেননি পাকিস্তানের সেরা বোলারেরা। অথচ পাকিস্তানের হয়ে একটি এক দিনের ম্যাচ এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইসানুল্লাহের দাবি, অভিষেককে আউট করতে তাঁর তিন থেকে ছ’টি বল প্রয়োজন। --- আনন্দবাজার

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে পাকিস্তানের ২৩ বছরের বোলারকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে অভিষেক শর্মাকে আউট করতে আমার তিন থেকে ছ’টা বল লাগবে। আমার ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বলগুলো ওর ১৬০ কিলোমিটার গতির মনে হবে। বাঁহাতি ব্যাটারদের ইন সুইং করতে পছন্দ করি। অভিষেক এই ধরনের বল ভাল খেলতে পারে না। সমস্যা হয়। এ জন্যই বলছি, ওকে আউট করতে আমার বেশি সময় লাগবে না। তা ছাড়া বাঁহাতি ব্যাটারদের ডান কাঁধ লক্ষ্য করে খাটো লেংথের বল করি। আমার বাউন্সারগুলোও যথেষ্ট কার্যকর।

২০২৩ সালের পাকিস্তান প্রিমিয়ার লিগে ১৫২.৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে নজর করেছিলেন ইসানুল্লাহ। দেশের হয়ে শেষ খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে। তার পর আর পাকিস্তান দলে সুযোগ পাননি। অথচ তিনিই অভিষেককে দ্রুত আউট করার দাবি করছেন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়