শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল থে‌কে স‌রে দাঁড়া‌নোর ঘোষণা দি‌তে পা‌রেন বিরাট কোহ‌লি

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকে‌টের ব‌রেণ‌্য খে‌লোয়াড় বিরাট কোহ‌লি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আ‌গেই  সরে দাঁড়িয়েছেন। তি‌নি ২০২৭ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়েও স্পষ্ট করে কিছু জানাননি। এবার এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে, আইপিএল থেকেও হয়তো আগেভাগেই বিদায় নিতে পারেন কোহলি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলেই কোহলি গড়ে তুলেছেন আলাদা এক পরিচিতি। কেবল পারফরম্যান্স দিয়েই নয়, নিজের বিপুল জনপ্রিয়তা ও ব্র্যান্ড ভ্যালু দিয়েও তিনি আরসিবির সবচেয়ে বড় সম্পদ।

যদিও সম্প্রতি ভারতের গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোহলি আর আগের মতো যুক্ত থাকতে চাইছেন না। রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই ব্র্যান্ডটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত।

ফলে কোহলির উপস্থিতি সেখানে গুরুত্বপূর্ণ ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোহলি চাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটি যেন বিকল্প মুখ খুঁজে নেয়। এই ঘটনা ইঙ্গিত দেয়, কোহলি যেকোনো সময় আইপিএল থেকেও সরে দাঁড়াতে পারেন।

গত মৌসুমেই মেগা নিলামের আগে ফাফ ডু প্লেসিকে ছেড়ে দেয় আরসিবি। এরপর অধিনায়ক হিসেবে কোহলিকে আবার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু কোহলি তা ফিরিয়ে দেন এবং পরিবর্তে রজত পাতিদারের নাম সুপারিশ করেন। পাতিদারের নেতৃত্বে দলটি প্রথমবারের মতো আইপিএল শিরোপাও জেতে।

এইসব সিদ্ধান্ত ও অবস্থান থেকে স্পষ্ট, কোহলি আর আরসিবির নেতৃত্ব বা দলের ভবিষ্যৎ পরিকল্পনায় থাকছেন না। ১৮ বছরের আইপিএল ক্যারিয়ারে কোহলি খেলেছেন ২৬৭টি ম্যাচ, রান করেছেন আট হাজার ৬৬১। অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন ১৪৩ ম্যাচে যা ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়