শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌বিশ্বকাপ বাছাই, হৃদস্পন্দন থে‌মে যাওয়া লড়াই‌য়ে পর্তুগা‌লের জয় 

স্পোর্টস ডেস্ক :  আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে পর্তুগা‌লের লড়াই হ‌লো সমা‌নে সমান। কিন্ত গো‌লের সু‌যোগ আই‌রিশরা তৈ‌রি কর‌তে পা‌রে‌নি। ত‌বে অনেক সুযোগ হারানোর পর স্পট কিক থেকেও গোল করতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। 

পয়েন্ট হারানোর শঙ্কা ততক্ষণে জেঁকে বসেছে পর্তুগিজ শিবিরে। অবশেষে যোগ করা সময়ে ডেডলক ভাঙলেন রুবেন নেভেস। রিপাবলিক অব আয়ারল্যান্ডের জমাট রক্ষণ ভেঙে জয়ের আনন্দে ভাসল পর্তুগাল।

লিসবনে শনিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। টানা তিন জয়ে বিশ্বকাপের টিকেট পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল দলটি।

প্রায় ৭০ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ৩০টি শট নেয় পর্তুগাল, যদিও এর কেবল ছয়টিই ছিল লক্ষ্যে। আর পুরোটা সময় ঘর সামলাতে ব্যস্ত আয়ারল্যান্ড শট নিতে পারে মাত্র দুটি, কোনোটিই ছিল না লক্ষ্যে।

তিন ম্যাচের শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে হাঙ্গেরির পয়েন্ট ৪। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্মেনিয়া। আইরিশদের পয়েন্ট ১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়