শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আসন্ন বিশ্বকাপে আ‌র্জেন্টিনা, ব্রা‌জিল ও স্পেন‌কে ফেভারিট মানছেন ইংল্যান্ড কোচ টু‌খেল

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সা‌লের বিশ্বকাপ ফুটব‌লে ফেভারিট কারা, সাংবা‌দিক‌দের এমন প্রশ্নে নিজের মতামত জানালেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। 

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই মেগা ইভেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ইংলিশ কোচের চোখে এগিয়ে আছে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। তবে নিজের দল ইংল্যান্ডকে তিনি রাখছেন ‘আন্ডারডগ’ হিসেবে।

বৃহস্পতিবার এক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ৩-০ গোলে ওয়েলসকে হারিয়েছে। বিশ্বকাপ বাছাইয়েও এখন পর্যন্ত ৫টি ম্যাচের সবকটিতেই জিতেছে টুখেলের শিষ্যরা। দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও পা মাটিতেই রাখছেন ইংলিশ কোচ।

টুখেল বলেন,বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে আমার বিবেচনায় থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। এটি আমার দৃষ্টিকোণ থেকে। আর নিজেদের (ইংল্যান্ড) ব্যাপারে বলব—এটি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। প্রথমে আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। তাই পুরো মনোযোগটাও রাখতে হচ্ছে সেদিকেই।

গত আসরের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবারও লাতিন অঞ্চলের বাছাই থেকে সবার আগে চূড়ান্ত পর্বে উঠেছে। কাঙ্ক্ষিত ফল না পেলেও ব্রাজিলও উত্তীর্ণ হয়েছে, তবে কোচ কার্লো আনচেলত্তি বর্তমানে দলের সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার মিশনে আছেন। অন্যদিকে, শক্তিশালী দল ইউরো চ্যাম্পিয়ন স্পেনও বাছাইপর্বে খেলা দুটি ম্যাচেই জিতেছে।

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড বর্তমানে ৫ ম্যাচের সবকটিতে জিতে ‘কে’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। এরপর আলবেনিয়া ৮ এবং সার্বিয়া ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।

ইংল্যান্ড দল সর্বশেষ ১৯৬৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। বিগত আসরগুলোতে শক্তিশালী দল নিয়েও তাদের হতাশা নিয়ে ফিরতে হয়েছে। তাই সতর্ক থেকেই টুখেল তার দলকে মূল্যায়ন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়