শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১১:১০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কাপ বাছাই‌য়ে হংকং‌য়ের বিরু‌দ্ধে লড়াই ক‌রে হার‌লো বাংলা‌দেশ

নিজস্ব প্রতি‌বেদক : ম‌্যাচ হার‌লেও দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ। ১-৩ গো‌লে পি‌ছি‌য়ে থাকা বাংলা‌দেশ দাপ‌টের স‌ঙ্গে ঘু‌রে দাঁড়া‌নো নি:স‌ন্দে‌হে প্রশংসনীয়। খেলার শেষ বা‌জি বাজা‌নোর ক‌য়েক সে‌কেন্ড আ‌গে হংকং গোল কর‌লে বাংলা‌দেশ ম‌্যাচ হা‌রে ৩-৪ গো‌লে।

এ‌দিন ঢাকা জাতীয় স্টে‌ডিয়া‌মে অনু‌ষ্ঠিত ম‌্যা‌চে হামজা দেওয়ান চৌধুরীর দুর্দান্ত ফ্রি-কিক গোলে লিডের পর জোড়া ভুলে পিছিয়ে যায় বাংলাদেশ। তবে শেষদিকে দারুণ লড়াইয়ে মোরসালিন ও শমিত সোমের গোলে ফের সমতায় ফিরেছিল লাল সবুজরা। তাও যোগ করা সময়ের শেষ মিনিটে। তাতে বাধভাঙা উল্লাসে মেতে উঠেছিল জাতীয় স্টেডিয়াম। কিন্তু মুহূর্তেই সেটা ম্লান হয়ে গেল। শেষ বাঁশি বাজার ঠিক আগে ফের গোল হজম করে ম্যাচটি হেরে গেল স্বাগতিকরা।

এশিয়া কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারল বাংলাদেশ। লাল সবুজদের হয়ে গোল তিনটি করেছেন হামজা, শমিত সোম ও শেখ মোরসালি। হংকংয়ের হয়ে হ্যাটট্রিক করেন রাফায়েল মেরকিস, অন্য গোলটি করেন এভারটন কামারগো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়