শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় কাবাডির ধানসিঁড়ি জোনে মাদারীপুর পুরুষ বিভা‌গে ও বরিশাল নারী ‌বিভা‌গে চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্ব শেষ হয়েছে ধানসিঁড়ি জোনের খেলা দিয়ে। গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর জেলা, অন্যদিকে নারী বিভাগে শিরোপা জিতেছে বরিশাল জেলা।

পুরুষ বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মাদারীপুর এবং বরিশাল। মাদারীপুর ৩৯-৩১ পয়েন্টের ব্যবধানে বরিশালকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। এর আগে সেমিফাইনালের পথও ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

 প্রথম সেমিফাইনালে বরিশাল ৩৭-৩২ পয়েন্টে হারায় ঝালকাঠিকে। দ্বিতীয় সেমিফাইনালে মাদারীপুর দাপুটে পারফরম্যান্সে ৫৬-৩৯ পয়েন্টের ব্যবধানে বাগেরহাটকে পরাজিত করে ফাইনালে ওঠে।

অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে মাদারীপুরকে বরিশালের মেয়েরা ৩০-১৮ পয়েন্টের ব্যবধানে হা‌রি‌য়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়