শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বায়ার্ন মিউ‌নি‌খের জা‌লে বা‌র্সেলোনা নারী দ‌লের ৭ গোল 

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের রানার্স-আপ বা‌র্সেলোনা ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের অভিযান দারুণভাবেই শুরু করলো । মঙ্গলবার (৭ অ‌ক্টোবর) রাতে বায়ার্ন মিউনিখকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। 

ইউরোপ সেরার প্রতিযোগিতায় এক এক করে বাভারিয়ানদের জালে সাতবার বল পাঠিয়ে ‘সেভেন আপ’ পূর্ণ করল বার্সা।
ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ৭-১ গোলে জিতেছে বার্সেলোনা নারী দল। জোড়া গোল করেন এভা পায়োর ও ক্লাউদিয়া পিনা। একবার করে জালের দেখা পান আলেক্সিয়া পুতেলাস, সালমা পারালুয়েলা ও এসমে ব্রাগটস। 

চার মিনিটেই প্রথম গোল পেয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের তিনবারের চ্যাম্পিয়ন বার্সা।  বায়ার্নের জালের বাঁ দিকের কোণায় দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আলেক্সিয়া পুতেলাস। মিনিট সাতেক পরই ব্যবধান ২-০ করা গোলটি আসে এভা পায়োরের নৈপুণ্যে।

রক্ষণ সামলাতে হিমশিম খাওয়া বায়ার্ন কিছুটা সময় খানিকটা গুছিয়ে উঠে। যদিও গোলের সুযোগই তৈরি করতে পারছিল না সফরকারীরা। এরই মধ্যে গোল উৎসবে মেতে ওঠা বার্সা ২৭ মিনিটে তিন নম্বর গোলটি পেয়ে যায়। ডাচ ফরোয়ার্ড এসমে ব্রাগ্টস স্কোরলাইন ৩-০ করেন।

পাঁচ মিনিট পর ক্লারা বুহলের গোলে ব্যবধান কমায় বায়ার্ন। কিন্তু বিরতির ঠিক আগে সালমা পারালুয়েলো গোলে আবারও লিড বাড়িয়ে নেয় বার্সা।

দ্বিতীয়ার্ধের গল্পও প্রায় একই। একের পর এক আক্রমণে বায়ার্নকে নাজেহাল করে ছাড়ে আইতানা বোনমাতির দল। ৫৬ মিনিটে পায়োর দ্বিতীয় গোলের পর বদলি হিসেবে নামা ক্লাউদিয়া পিনা মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান ৭-১ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়