শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে আজ মুখোমুখি বাংলা‌দেশ ও আফগা‌নিস্তান

নিজস্ব প্রতি‌বেদক : ক'‌দিন আ‌গেই টি-‌টোয়ে‌ন্টি সি‌রি‌জে আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ ক‌রে‌ছি‌লো বাংলা‌দেশ। এবার টাইগার‌দের সাম‌নে ওয়ান‌ডে সি‌রি‌জ। আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে এই সি‌রিজ জ‌য়ে দৃঢ় প্রত‌্যয়ী মে‌হেদী হাসান মিরা‌জের দল।

আরব আ‌মিরা‌তে বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানিস্তান। আজ বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলা‌দেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচে দুদলই খেলবে নতুন অধিনায়কের নেতৃত্বে। 

বাংলাদেশকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি সিরিজ না খেলা মেহেদী হাসান মিরাজ। আর আফগানদের নেতৃত্বে দেখা যাবে হাসমতউল্লাহ শাহিদীকে। টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাট করা সাইফ হাসান জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলেও। খেলবেন নাজমুল হোসেন শান্ত। 

তবে মিডল অর্ডারে জায়গা পেতে লড়াই হবে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহানের মধ্যে। পেস অ্যাটাকে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আর স্পিনে মিরাজ-রিশাদের সঙ্গী হতে পারেন তানভীর ইসলাম।

বিপরীতে ৮ মাস পর ওয়ানডে খেলতে নামা আফগান দলেও আসবে বেশ কিছু পরিবর্তন। ইতোমধ্যে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।

ওডিআইতে আফগানদের বিপক্ষে ১৯বারের লড়াইয়ে ১১টি জয় বাংলাদেশের। দুদলের মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের ৩টিতে জয় পেয়েছে টাইগাররা।

আফগানদের বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় কোচ ফিল সিমন্সের শিষ্যরা। ত‌বে আফগা‌নিস্তানও টাইগার‌দের ছে‌ড়ে দে‌বে না। টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ হা‌রের বদলা তো নি‌তে চাই‌বে আফগানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়